Explore

Search

August 9, 2026 3:20 pm

IAS Coaching

সোলার লাইটের খুঁটি ভেঙে পড়ে গুরুতর জখম শিশু ক্ষোভে ফুঁসছে এলাকা

#মালবাজার: সোলার লাইটের লোহার খুটি ভেঙে পড়ে গুরুতর জখম হলো নয় বছরের একটি শিশু কন্যা। ঘটনায় এলাকার মানুষ পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেছে। ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের মুরগি হাটি এলাকায়। স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার  বিকেলে পাড়ার গলিতে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল এলাকার বাসিন্দা ত্রিলোকী শাহে’য়ের নয় বছরের শিশুকন্যা না পুতুল।
সেই সময় হঠাৎ একটি সোলার লাইটের লোহার খুঁটি ভেঙে পড়ে তার মাথায় উপর এবং গুরুতর   আঘাত লাগে। আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে প্রথমে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে  রেফার করেন। বর্তমানে শিশুটি শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।
খবর পেয়ে শুক্রবার  রাতেই হাসপাতালে যান মালবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান মিলন ছেত্রী ও ওয়ার্ড কাউন্সিলর সরিতা গিরি।শনিবার সকালে পুরসভার ওয়ার্ড কমিটির সদস্যরা ভেঙে পড়া সোলার লাইটের খুঁটি সহ আরও একটি নড়বড়ে খুঁটি সরাতে এলাকায় গেলে স্থানীয় বাসিন্দারা তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান।
বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকার ১০ থেকে ১৫টি সোলার লাইট বসানো হলেও প্রায় এক বছর ধরে সেগুলির অধিকাংশই নড়বড়ে ও মরচে ধরা অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরেই এ বিষয়ে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
তাদের দাবি, আর্থিকভাবে অসচ্ছল শিশুটির পরিবারের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব পুরসভাকেই নিতে হবে। পুরসভার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়,পুতুল কুমারী শাহে’র  চিকিৎসার জন্য যাবতীয় সহযোগিতা করা হবে এবং এলাকার সমস্ত মরচে ধরা ও ঝুঁকিপূর্ণ সোলার লাইটের খুঁটি দ্রুত সরিয়ে নেওয়া হবে।এই আশ্বাসের পরই বিক্ষোভ ওঠে।
Advertisement
Live Cricket Score
upskillninja