Explore

Search

August 9, 2026 4:28 pm

IAS Coaching

জানুয়ারীতেই শীতকালীন জলজ পাখি গণনা, জানালো বনদপ্তর

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহকে সামনে রেখে রায়গঞ্জ বন বিভাগের অধীনে শুরু হতে চলেছে শীতকালীন জলজ পাখি গণনার কাজ। প্রতিবছরের মতো এ বছরও জেলার বিভিন্ন জলাভূমি এলাকায় এই সমীক্ষা পরিচালিত হবে বলে জানানো হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে।

এই পাখি গণনায় অংশ নেবেন বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা। পাশাপাশি জেলার একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরাও এই কাজে সহযোগিতা করবেন। মূলত পরিযায়ী ও স্থানীয় জলজ পাখির সংখ্যা, প্রজাতিগত বৈচিত্র্য এবং তাদের বর্তমান অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহই এই গণনার উদ্দেশ্য।

রায়গঞ্জের বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা জানান, প্রতি বছরই শীতকালে বহু পরিযায়ী জলজ পাখি এই অঞ্চলে আসে। তাদের উপস্থিতি পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্দিষ্ট সময় মেনে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই পাখি গণনা করা হয়।

বনদপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই সমীক্ষার মাধ্যমে জলাভূমি সংরক্ষণ, পাখিদের নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিবেশ পরিকল্পনা তৈরিতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। স্থানীয় মানুষ ও প্রকৃতিপ্রেমীদেরও এই সময়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বনদপ্তর।

Advertisement
Live Cricket Score
upskillninja