Explore

Search

June 17, 2026 3:31 am

IAS Coaching
Latest News

বিপত্তি সাধারণ যাত্রীদের, কুয়াশার কারণে বাতিল একাধিক ডেমু ট্রেন

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জ: ঘন কুয়াশার জেরে চরম ভোগান্তির মুখে পড়তে চলেছেন উত্তরবঙ্গের সাধারণ রেলযাত্রীরা। দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে আজ একাধিক ডেমু ও যাত্রীবাহী ট্রেন বাতিল করতে চলেছে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে জানা গেছে, কাটিহার–শিলিগুড়ি ডেমু, কাটিহার–শিলিগুড়ি ইন্টারসিটি এবং বালুরঘাট–শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেন চলাচল করলেও, এই রুটের বাকি প্রায় সব ডেমু ট্রেন বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে—

রাধিকাপুর–শিলিগুড়ি ডেমু

মালদা–শিলিগুড়ি ডেমু

যোগবানী–শিলিগুড়ি ডেমু

মালদা কোর্ট–শিলিগুড়ি ডেমু

আগামী ১লা জানুয়ারি থেকে ৫ই জানুয়ারি পর্যন্ত এই ট্রেন গুলো আপাতত বাতিল করা হয়েছে।
হঠাৎ ট্রেন বাতিল হওয়ায় অফিসযাত্রী, ছাত্রছাত্রী ও নিত্যযাত্রীদের চরম দুর্ভোগে পড়তে চলেছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। যাত্রীদের ট্রেনে ওঠার আগে সংশ্লিষ্ট স্টেশন বা রেল হেল্পলাইনে খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja