Explore

Search

August 9, 2026 4:29 pm

IAS Coaching

নর্থ বেঙ্গল আর্টিস্ট গ্রুপের পক্ষ থেকে আর্ট ক্যাম্প

#নিউজ ডেস্ক: প্রতিবছরই নর্থ বেঙ্গল আর্টিস্ট গ্রুপের উদ্যোগে কনকনে ঠান্ডায় কোন পাহাড় অথবা চা বাগানের প্রকৃতির কোলে আয়োজন করা হয় একটি আর্ট ক্যাম্পের। এবছর তার ২৬ তম আর্ট ক্যাম্প। এবছর এই আর্ট ক্যাম্পটি হচ্ছে বক্সার কাছে ২৮ বস্তিতে। পাহাড়ের কোলে ভেসে পাহাড়ি পাথুরে নদী। তার পাশ দিয়ে রয়েছে ঘন জঙ্গল। এইরকম একটি পরিবেশে গত ২৪ শে ডিসেম্বর শুরু হলো এই নর্থ বেঙ্গল আর্টিস্ট গ্রুপের আর্ট ক্যাম্প।

এই আর্ট ক্যাম্পের সহযোগিতায় রয়েছে জিএফ আর্ট একাডেমি বারবিসা, সুমিতা আর্ট অ্যাকাডেমি টাটপাড়া, উত্তরবঙ্গ চারুকলা সোসাইটি দিনহাটা, ইন্টারন্যাশনাল ফাইন্ড আর্ট রিসার্চ সেন্টার রায়গঞ্জ। ক্যাম্পের ভেতরেই চলছে তাদের আর্টের কর্মশালা এবং চিত্র প্রদর্শনী। এই আর্ট ক্যাম্পের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এসএসবি ক্যাম্পের সাব ইন্সপেক্টর অমিতাভ সাহা,ও বিশিস্ট চিত্রশিল্পি সুশান্ত বিশ্বাস, শিব শংকর উপাধ্যায়। গোপেশ দাস, রথীন্দ্রনাথ সাহা, প্রসেনজিৎ দাস।

বিশ্বের বিশিষ্ট চিত্রশিল্পী ভ্যানগগ, মনেট, পিসারো,জন কনস্টেবল, আরো উল্লেখযোগ্য শিল্পী দের কাজ প্রদর্শিত হচ্ছে প্রজেক্টর এর মাধ্যমে, একই সাথে ভারতীয় মিনিয়েচার রাজস্থানী, কাংরা পেইন্টিং ভীমবেটকা গুহাচিত্র ইত্যাদি আলোচনা করলেন শিব শংকর উপাধ্যায়। ২৪ শে ডিসেম্বর ২০২৫ থেকে চলছে এই ক্যাম্প। এই ক্যাম্পে প্রতিদিন সকাল ন’টা থেকে থাকছে ডেমোনেস্ট্রেশন, সন্ধ্যায় থাকছে পেইন্টিং ডিসপ্লে। আগামী ২৮শে ডিসেম্বর এই ক্যাম্পের শেষ দিনে থাকছে দুস্থ মানুষদের কম্বল বিতরণ সহযোগিতায় ইস্টার্ন ডুয়ার্স বিএড ট্রেনিং কলেজে। সব মিলিয়ে জমে উঠেছে এই আর্ট ক্যাম্প। এই ক্যাম্পে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও আসাম থেকে মোট ৫০জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেছেন।

Advertisement
Live Cricket Score
upskillninja