Explore

Search

August 9, 2026 4:28 pm

IAS Coaching

মন্ত্রীর গড়ে বিজেপির শ্রমিক সংগঠন তৈরি হলো

#মালবাজার: ডুয়ার্সের মাল ব্লকের রাঙ্গামাটি চাবাগান রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যান ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবড়াইকের গড় হিসাবে পরিচিত। কারণ মন্ত্রী নিজে এই চাবাগানের বাসিন্দা। এক সময় কাজ করেছেন এই চাবাগানে। এলাকার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে।
এহেন চাবাগানে বুধবার  আনুষ্ঠানিক ভাবে শ্রমিক সংগঠন গঠন করলো বিজেপি প্রভাবিত শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন।
এদিন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সম্পাদক বিষ্ণু রায়, মাল ব্লক কমিটির সভাপতি অনিল ওঁরাওয়ের নেতৃত্বে চা বাগানের শ্রমিকদের একটি প্রতিনিধি দল চা বাগানের সহকারী ম্যানেজার মিঠুন দাসের সঙ্গে দেখা করে তার হাতে শ্রমিক সংগঠনের কমিটির পদাধিকারীদের নাম জানিয়ে দেন।
মিঠুন দাস সেটা গ্রহণ করে জানান, বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। সেখান থেকেই মান্যতার বিষয়টি গ্রহণ হবে।
বিষ্ণু রায় এবং অনিল ওঁরাও বলেন, আমরা শ্রমিকদের উন্নয়ন এবং চা বাগানের পরিবেশের উন্নয়নের পক্ষে আন্দোলন করি। এই চা বাগানে আমরা ভালোভাবে কাজ করব। শ্রমিক স্বার্থে লড়াই করব।
যদিও বিষয়টি তৃণমূল কংগ্রেস গুরুত্ব দিতে নারাজ। দলের এক স্থানীয় নেতা জানান, এই এলাকায় তৃণমূল কংগ্রেস যথেষ্ট সাবলীল। মানুষের সাথে আছি মানুষের পাশে আছি। শ্রমিকরা বিভ্রান্ত হবে না। বিজেপি শ্রমিকদের মধ্যে প্রভাব ফেলতে পারবে না। জানাগেছে, চাবাগানের শ্রমিক অনিল ওঁরাকে সভাপতি এবং সন্দীপ খাড়িয়াকে সম্পাদক করে ১২জনের কমিটি গঠন করা হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja