
#চন্দ্র নারায়ণ সাহা, কলকাতাঃ সল্টলেকের ভারতী বিদ্যাভবনে ২০ থেকে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হল ২৭তম RAHA CUP 2025। রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে। এই আসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে রায়গঞ্জ মার্শাল আর্টস ক্লাব। রায়গঞ্জ মার্শাল আর্টস ক্লাব থেকে মোট ৩৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এবং তারা সম্মিলিতভাবে ৬৫টি পদক জয় করে—এর মধ্যে স্বর্ণপদক ২৩টি, রৌপ্যপদক ২২টি ও ব্রোঞ্জ পদক ২০টি।

ছেলেদের সাব-জুনিয়র গ্রুপ- দেবাদিত্য দেব সিংহ কাতায় স্বর্ণ ও কুমিতে (২৪ কেজির নিচে) রৌপ্য পদক জয় করে। দেবাংশ সরকার কাতায় স্বর্ণ ও কুমিতে (৩০ কেজির নিচে) রৌপ্য পদক পায়। উৎস দাস কাতায় স্বর্ণ ও কুমিতে (৩৫ কেজির নিচে) রৌপ্য পদক অর্জন করে। এছাড়া ঋদ্ধিমান রায়, প্রজ্ঞান বর্মন ও অয়ন পাল কাতায় স্বর্ণ পদক পায়। কুশন শর্মা কাতা ও কুমিতে রৌপ্য পদক অর্জন করে। দেব ও ওম দাস রৌপ্য পদক এবং আয়ুশ দাস ও ধ্রুবাংশু ব্রোঞ্জ পদক পেয়েছে।

মেয়েদের সাব-জুনিয়র গ্রুপ- ইভা আজমি কাতা ও কুমিতে (৩২ কেজির নিচে) দুই ইভেন্টেই স্বর্ণ পদক জয় করে। লাবনী রায়, সুবাঙ্গী চক্রবর্তী, অহেনজিতা ঘোষ, তিয়াসা দেবনাথ ও দৈবী সাহা কাতায় স্বর্ণ পদক পায়। ঈপ্সিতা দাস, পূর্বী মহন্ত, তানভি দেবাশর্মা, অদ্বিতীয়া, আয়ুষী চক্রবর্তী ও দেবপ্রিয়া কুন্ডু রৌপ্য পদক অর্জন করে।

ছেলেদের জুনিয়র গ্রুপ- শুভদীপ চক্রবর্তী কাতায় স্বর্ণ পদক জয় করে। প্রায়ন সরকার কাতা ও কুমিতে (৩০ কেজির নিচে) দুই ইভেন্টেই স্বর্ণ পদক পায়। রনিক বর্মন কাতায় স্বর্ণ ও কুমিতে (৪০ কেজির নিচে) রৌপ্য পদক অর্জন করে।

মেয়েদের জুনিয়র গ্রুপ- সোনালী সাহা কাতা ও কুমিতে (৫০ কেজির নিচে) দুই ইভেন্টেই স্বর্ণ পদক জয় করে। অঙ্কিতা সাহা কাতায় স্বর্ণ ও কুমিতে (৪৫ কেজির নিচে) ব্রোঞ্জ পদক পায়।

১৪ ও ১৫ বছর বয়সী গ্রুপ- মেয়েদের বিভাগে উর্বশী রায় কাতা ও কুমিতে (৬০ কেজির নিচে) দুই ইভেন্টেই স্বর্ণ পদক অর্জন করে। প্রিয়া ঘোষ কাতায় রৌপ্য ও কুমিতে ব্রোঞ্জ পদক পায়। সৃষ্টি চক্রবর্তী কাতায় ব্রোঞ্জ পদক জয় করে। ছেলেদের বিভাগে নিলয় মজুমদার কাতায় স্বর্ণ ও কুমিতে ব্রোঞ্জ পদক পায়। সৈকত কর্মকার কাতায় ব্রোঞ্জ ও কুমিতে (৫২ কেজি) স্বর্ণ পদক অর্জন করে। অনিরুদ্ধ কাতায় ব্রোঞ্জ ও কুমিতে (৫০ কেজি) স্বর্ণ পদক পায়। কল্পক চক্রবর্তী কাতা ও কুমিতে (৫৫ কেজির নিচে) দুই ইভেন্টেই রৌপ্য পদক জয় করে। রুদ্রনারায়ান দত্ত (৫০ কেজির উপরে) কুমিতে ব্রোঞ্জ পদক অর্জন করে।

সিনিয়র ও দলগত বিভাগ- মেয়েদের সিনিয়র গ্রুপে ব্রততী দে কাতা ও কুমিতে (৬৫ কেজির উপরে) দুই ইভেন্টেই ব্রোঞ্জ পদক পেয়েছে। এছাড়াও ১৫ বছরের ও ১২ বছরের নিচে মেয়েদের দলগত কাতায় রৌপ্য পদক জয় করে দলটি। রায়গঞ্জ মার্শাল আর্টস ক্লাবের এই সাফল্যে অত্যন্ত খুশি সেনসেই উৎপল দাস ও সেনসেই সুজয় সাহা। তারা জানিয়েছেন, এই ফলাফল আগামী দিনে খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও ভালো সাফল্যের লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ অব্যাহত থাকবে।




