Explore

Search

June 17, 2026 4:22 am

IAS Coaching
Latest News

দাদার মারে ভাইয়ের মৃ*ত্যু, দাদাকে গ্রেফতার করল পুলিশ

#মালবাজার: রাতে শ্রমিক মহালয় একই বাড়িতে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বাদানুবাদ। সেই বাদানুবাদের জেরে দাদা কাঠের বটাম দিয়ে ভাইয়ের মাথায় আঘাত করে। সেই আঘাতেই মৃত্যু হয় ছোট ভাই সন্ধি বড়াইকের (৩৬)। দাদা রন্ধী বাড়াইককে(৪২) গ্রেপ্তার করেছে মেটালি থানার পুলিশ। শীতের রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের বডদীঘি চা বাগানের এতোয়া লাইন শ্রমিক মহল্লায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক মহালয় একই বাড়িতে দাদা রন্ধি ও ভাই সন্ধি বাস করতেন।
রবিবার রাতে দুই ভাইয়ের মধ্যে চরম বাদানুবাদ শুরু হয়। বাদানবাদের মাঝে দাদা রন্ধি একটি কাঠের বটম দিয়ে ছোট ভাই সন্ধির মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ভাই সন্ধি সেখানে লুকিয়ে পড়ে। ওই অবস্থায় রাতভর পড়ে থাকে। সকাল বেলা প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে মেটেলি থানায়  খবর দেয়। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং দাদাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja