Explore

Search

June 17, 2026 4:18 am

IAS Coaching
Latest News

শেষ হলো বিরশা মুন্ডা গোল্ড কাপ নৈশ ফুটবল প্রতিযোগিতা জিতলো রাঙ্গামাটি

#মালবাজার: রবিবার রাতে শেষ হলো বীর বিরশা মুন্ডা সাপ্তাহিক নৈশ ফুটবল প্রতিযোগিতা। ফাইনালে জিতলো রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত। রেল মাঠে আয়োজিত  বীর বীরসা মুন্ডা গোল্ডকাপ নৈশকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনা পূর্ণ ভাবে শেষ  হয়েছে।নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ১-১ গোলে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে।ট্রাইবেকারে ৪-১ গোলে জয় ছিনিয়ে নেয় রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত।
নির্ধারিত সময়ে বাগরাকোট দলের হয়ে একমাত্র গোলটি করেন আলীয়ুর জিকরে।অপরদিকে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের হয়ে সমতা ফেরান অভিষেক ছেত্রী। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের প্রদীপ্ত বিশ্বাস ‘ম্যান অফ দ্য সিরিজ’ খেতাবে ভূষিত হন। ফাইনাল ম্যাচে অসাধারণ গোলরক্ষণের জন্য বাপি জমাদার ‘বেস্ট গোলকিপার’ ও ‘ম্যান অফ দ্য ম্যাচ’ পুরস্কার অর্জন করেন। এছাড়া ক্রীড়াসুলভ আচরণের স্বীকৃতি হিসেবে ডামডিং গ্রাম পঞ্চায়েত ফেয়ার প্লে ট্রফি লাভ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত দলকে ১ লক্ষ ২০ হাজার টাকার অর্থমূল্য তুলে দেওয়া হয় এবং রানার্সআপ বাগরাকোট দলকে ৮০ হাজার টাকার অর্থমূল্য প্রদান করা হয়। উত্তেজনাপূর্ণ ম্যাচ ও দর্শকদের উৎসাহে মুখরিত এই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হলো এবারের বীর বীরসা মুন্ডা গোল্ডকাপ নৈশকালীন ফুটবল টুর্নামেন্ট। মন্ত্রী বুলু চিকবড়াইকের পৃষ্ঠপোষকতায় এবং সৎকার সমিতির ব্যবস্থাপনায় সাত দিন ব্যাপী এই প্রতিযোগিতায় মানুষকে মাঠমুখি করে তুলেছিল।
Advertisement
Live Cricket Score
upskillninja