Explore

Search

August 9, 2026 5:33 pm

IAS Coaching

ট্রেনের ধাক্কায় ৭হাতির মৃত্যু নিয়ে সোচ্চার ডুয়ার্সের পরিবেশ প্রেমীরা

#মালবাজার: শুক্রবার শেষ রাতে প্রতিবেশী রাজ্য আসামের লামডিং ডিভিশন এলাকায় জ্বলন্ত ট্রেনে ধাক্কায় সাতটি হাতি মৃত্যু ঘটেছে। এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তের পরিবেশপ্রেমী ও বন কর্মীরা। এই খবর ডুয়ার্সে পৌঁছাতে স্থানীয় পরিবেশ প্রেমীরা সোচ্চার  হয়ে ওঠেন। তারা রেল ও বন দপ্তরকে আরও সংবেদনশীল হতে দাবি করেন।
রবিবার সকালে চালসা এলাকায় পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার, সুমন চৌধুরীর নেতৃত্বে বেশকিছু যুবক যুবতী ও ছেলেমেয়েরা চালসা রেলস্টেশনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং রেল কর্তৃপক্ষতে আরও বেশি বেশি করে সংবেদনশীল হতে আবেদন করেন। পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন, এর আগে ডুয়ার্সের জলঢাকা ব্রিজ সংলগ্ন এলাকা এবং মরাঘাট এলাকায় চলন্ত ট্রেনে ধাক্কায় কয়েকটি হাতির মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় অনেকেই সোচ্চার হয়েছিলেন।
তারপর রেল কর্তৃপক্ষ এবং বনদপ্তর পরস্পর সমন্বয় সাধন করে চলা শুরু করে। তারপর থেকে ট্রেনে ধাক্কায় হাতির মৃত্যু অনেকটাই কমেছে। আমরা চাই প্রতিবেশী রাজ্য আসামেও এইরকম ভাবে সমন্বয় করে আধুনিক সেন্সাস  ব্যবহার করে এইরকম মর্মান্তিক ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হোক”। অপর পরিবেশ প্রেমী সুমন চৌধুরী বলেন, হাতি জীববৈচিত্রে এক বিরাট ভূমিকা পালন করে। আমাদের সভ্যতা এবং পরিবেশকে রক্ষা করতে হাতিকে বাঁচিয়ে রাখতেই হবে। সেজন্যে আধুনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
Advertisement
Live Cricket Score
upskillninja