Explore

Search

August 9, 2026 6:37 pm

IAS Coaching

দুই যুবকের ঝু*ল*ন্ত দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য

#মালবাজার: শুক্রবার রাত নটা নাগাদ মালবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন বয়ের বস্তির এক বাড়ি থেকে ২ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করলো মাল থানায় পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুই যুবক ঘরের সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে ঝুলছিল। দুই যুবকের নাম সঞ্জীব বর্মন (২০) বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ফটোসাল কুমার এলাকা। দ্বিতীয় জনের নাম অনুপ রায় (২১)। বাড়ির মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোড়া এলাকায়।
বাড়ির মালিক জয় প্রকাশ পন্ডিত জানান, ওই দুই যুবক তিন দিন আগে তার বাড়ি ভাড়া নিয়েছিল।শুক্রবার  রাত্রি আটটা নাগাদ তাদের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। জানা গেছে, সঞ্জীব বর্মন গত ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। ফালাকাটা থানায় তার নিখোঁজ সংক্রান্ত এজাহার করা হয়েছিল।
ঘটনার খবর পেয়ে রাতেই অনুপের বাড়ির লোকজন মাল বাজারে এসে পৌঁছান। তারা জানান, শুক্রবার বিকেলেও অনু বাড়িতে গিয়েছিল। কিভাবে এই ঘটনা ঘটলো তারা বুঝতে পারছেন না। অনুপের এক প্রতিবেশী বিটেন রায় জানান, অনুপ বাড়িতে জানিয়েছিল সে মালবাজার বালাজি মন্দিরে পুরোহিতের সঙ্গে কাজ করেন। পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জীবের বাড়িতে খবর দেওয়া হয়েছে এখনো পর্যন্ত তারা কেউ আসেনি। শনিবার দুটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
মাল মহাকুমা পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে ওই এলাকার একটি লজে আসাম নিবাসী সুবীর সরকার নামে এক ব্যক্তির মৃত্যু ঘটেছিল। লজ এবং ভাড়া বাড়িতে  এভাবে মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja