Explore

Search

August 9, 2026 7:49 pm

IAS Coaching

দেশীয় টিয়া উদ্ধার, বনদপ্তরের হাতে তুলে দিল স্বেচ্ছাসেবী সংস্থা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পেছনের বীরনগর এলাকা থেকে উদ্ধার করা হল একটি দেশীয় প্রজাতির টিয়া। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের নজরে আসে একটি দেশীয় টিয়া পাখি খাঁচায় পোষা হচ্ছে। খবর পেয়ে ‘উৎকর্ষ’ নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে বনদপ্তরের সহযোগিতায় উদ্ধার কাজে হাত লাগান। দলে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য শুভদীপ রায়, অম্লান চক্রবর্তী-সহ আরও কয়েকজন স্বেচ্ছাসেবক।

উদ্ধার হওয়া টিয়াটিকে সংস্থার সদস্যরা রায়গঞ্জ বনদপ্তরের হাতে তুলে দেন। রায়গঞ্জ বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা বলেন, “পাখিটি আপাতত নিরাপদ। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে চিকিৎসার ব্যবস্থা করা হবে। বনজ প্রাণী উদ্ধারের ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠনগুলির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

Advertisement
Live Cricket Score
upskillninja