Explore

Search

August 9, 2026 8:58 pm

IAS Coaching

বকেয়া মজুরির দাবীতে বাগান মালিক ও শ্রম অধিকর্তার কুশ পুতুল রেখে বিক্ষোভ এসডিও অফিসে

#মালবাজার: পাঁচটি পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে, বাকি রয়েছে বোনাসের অংশ সহ অন্যান্য পাওনা। বকেয়া পাওনার দাবিতে গত এক সপ্তাহের বেশি সময় ধরে রিলে অনশন চালাচ্ছেন ডুয়ার্সের মাল ব্লকের বাগড়াকোট চা বাগানের শ্রমিকরা।
বিভিন্ন মহলে আবেদন জানিও ফল হয়নি। এক প্রকার বাধ্য হয়ে সোমবার দুপুরে মিছিল করে এসে মাল মহকুমা শাসকের দপ্তরের সামনে চা বাগান মালিক, লেবার কমিশনারের কুশ পুতুল রেখে বিক্ষোভ দেখালেন চা বাগানের কয়েকশ শ্রমিক। পরে সমস্যা মোচনের দাবি জানিয়ে মহকুমা শাসক উৎকর্ষ খান্ডালের সঙ্গে দেখা করে তার কাছে স্মারকলিপি জমা দেন।
মাল ব্লকের কালিম্পং জেলা লাগোয়া প্রত্যন্ত চা বাগান বাগড়াকোট। কোন এক সময় এই চা বাগান ডানকান গোষ্ঠীর হাতে ছিল। দীর্ঘ অচল অবস্থার পর ২০২১ সালে সম্মেলন টি বেভারেজ কোম্পানির হাতে আসে। তারপর থেকে ওই কোম্পানি চা বাগান চালাচ্ছে।
শ্রমিক নেতা পবন প্রধান অভিযোগ করে বলেন, শ্রমিকদের পাঁচটি পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে, বোনাসের অংশ বাকিরা বকেয়া রয়েছে।কর্মীদের দুই মাসের বেতন  বাকি রয়েছে।  শ্রমিকদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সংসার চালানো দায় হয়ে উঠেছে। নানান মহলে আবেদন করা হয়েছে কিন্তু কোন ফল হয়নি। বাধ্য হয়ে শ্রমিকরা অনশন শুরু করেছেন। আমাদের দাবি আমাদের বকেয়া মজুরি ও পাওনা দেওয়া হোক তারপর আমরা কাজে যোগদান দেব। বকেয়া মজুরি না পাওয়া পর্যন্ত রেলওয়ে অনশন চলবে।
এ নিয়ে জানতে চাওয়া হলে চা বাগান পরিচালন কোম্পানির ডিরেক্টর সুরজিৎ বক্সী বলেন, আগামী মঙ্গলবার পাঁচটি বকেয়ার মধ্যে দুটি মজুরি মেটানো হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহ নাগাদ বোনাসের ৫% মিটিয়ে দেওয়া হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja