Explore

Search

August 9, 2026 9:04 pm

IAS Coaching

আবাসিক লজে অসুস্থ হয়ে ভিন রাজ্যের আবাসিকের মৃ*ত্যু নিয়ে চাঞ্চল্য

#মালবাজার: আবাসিক লজে অসুস্থ হয়ে ভিন রাজ্যের এক আবাসিকের মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়ালো মালবাজার শহরে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বেসরকারি লজে। মৃতের নাম সুবীর সরকার(৫৭)। তার বাড়ি আসাম রাজ্যের গোয়ালপাড়া, রূপনগর এলাকায়।
লজের ম্যানেজার সংগ্রাম চক্রবর্তী জানান, মৃত সুবীর সরকার গত ২৫ নভেম্বর স্থানীয় কুনাল নামের এক যুবকের সঙ্গে এসে আমাদের লজে রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। আহার বাইরে সারতেন। গতকাল রাতে পাসের পার্কের সামনে একটি হোটেলে খেতে যান। রাত ১০.৩০ থেকে ১১টা ওই হোটেল থেকে আমাকে ফোন করে আমাকে জানায়, ” আপনার লজের বোর্ডার আমাদের হোটেলে খেতে এসে অসুস্থ হয়ে পড়েছে আপনারা নিয়ে যান ” আমি সেই কথা মত সেখানে গিয়ে দেখি সুবীর সরকার অসুস্থ হয়ে পড়ে রয়েছে।
আমি লজের অন্যান্য কর্মীদের নিয়ে তাকে সেখান থেকে তুলে নিয়েছে লজের একটি ঘরে শুইয়ে রাখি। সকালবেলা দেখি উনি ঘুমাচ্ছেন। তারপর সকাল আটটা নাগাদ লজের এক কর্মী এসে জানায় যে উনি ডাকলে উত্তর নিচ্ছে না। আমি এসে ডাকাডাকি করে সারা না পেয়ে থানার সঙ্গে যোগাযোগ করি। থানার থেকে হাসপাতালে ভর্তি করতে বলে। সেই মতো হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর আমি মৃত সুবীর সরকারের পরিবারে খবর দেই।
তারা এলেই পরের পদক্ষেপ নেওয়া হবে।
মাল থানার সূত্রে জানা গেছে, স্থানীয় একটি আবাসিক লজে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। পরিবারের লোকজন এলে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja