Explore

Search

August 9, 2026 9:02 pm

IAS Coaching

ডালখোলা জাতীয় সড়কের পাশে আলো বসানোর কাজ শুরুতে কেন্দ্রের নির্দেশ, খুশি রায়গঞ্জ লোকসভায়

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জ: রায়গঞ্জ লোকসভাভুক্ত এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে ডালখোলা জাতীয় সড়কের পাশে স্ট্রিট লাইট বসানোর কাজ শুরু করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। প্রায় ১ কোটি ৭১ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তর থেকে কাজ শুরুর জন্য আনুষ্ঠানিক অনুমোদন মিলেছে বলে জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।

তিনি বলেন, দীর্ঘদিন ধরেই ডালখোলা জাতীয় সড়কের একাংশ অন্ধকারে থাকার কারণে রাতের বেলায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সাধারণ মানুষ। বিশেষ করে পথচারী ও যানচালকদের নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্ন। একাধিক দুর্ঘটনাও ঘটেছে এই এলাকায়। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা বারবার এই সড়কে আলো বসানোর দাবি জানিয়ে আসছিলেন।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার মানুষ। জানা গিয়েছে, অত্যাধুনিক স্ট্রিট লাইট বসানো হবে জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ অংশগুলিতে, যাতে রাতের চলাচল আরও নিরাপদ ও স্বচ্ছন্দ হয়। দ্রুত কাজ শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যেই তা সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু দুর্ঘটনা কমবে না, পাশাপাশি জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জীবনযাত্রাও আরও সুরক্ষিত ও গতিশীল হবে। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন রায়গঞ্জ লোকসভাভুক্ত এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন মহল।

Advertisement
Live Cricket Score
upskillninja