Explore

Search

July 11, 2026 2:54 am

IAS Coaching

খুদে খুদে শিশুদের সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রদর্শনী কিডজি প্লে স্কুলে

#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ: প্রায় দুবছর থেকে সাড়ে ছয় বছরের পড়ুয়াদের নিয়ে হাতেকলমে পড়াশোনার উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক চিত্র ও হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হল রবিবার। ২০ তম বর্ষে পদার্পণ করা এই প্রদর্শনীতে খুদে খুদে শিশুদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষে তৈরি ও বাড়িতে অভিভাবকের সাহায্যে বানানো বিভিন্ন চিত্রকলা ও মডেল প্রদর্শিত হয়।

রবিবার ছুটির দিনেও এই প্রদর্শনীকে ঘিরে শিশু পড়ুয়া ও অভিভাবকদের উৎসাহ ছিল নজরে পড়ার মত। এই বার্ষিক অনুষ্ঠানটি সম্পর্কে বিদ্যালয়ের প্রিন্সিপাল অদিতা ঘোষ তামাং জানান, প্রতি বছরই শিশুদের উদ্ভাবনী ক্ষমতা ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এইরকম প্রদর্শনীর আয়োজন করা হয়। বিদ্যালয়ের আঙিনায় সদ্য পা দেওয়া খুদেটিকে শিক্ষার শুরুতেই  হাতেকলমে শিক্ষার মূল্য বোঝানোর উদ্দেশ্যে এই উদ্যোগ।

Advertisement
Live Cricket Score
upskillninja