Explore

Search

July 11, 2026 6:48 am

IAS Coaching

লাটাগুড়িতে শেষ হলো ৩দিনের ক্যাপচার দি মমেন্ট ফটোগ্রাফি প্রদর্শনী

#মালবাজার: শুক্রবার শুরু হয়েছিল ক্যাপচার দ্য মুমেন্ট ফটোগ্রাফি প্রদর্শনী ও প্রতিযোগিতা। রবিবার সমাপ্ত হলো সেই প্রদর্শনী। ডুয়ার্স ফটোগ্রাফি ক্লাবের পরিচালনায় লাটাগুড়ির একটি বেসরকারি রিসোর্টে অনুষ্ঠানটি আয়োজন হয়। ১২ টি বিভাগে ১২৮ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। ডুয়ার্স সহ কোচবিহার, কোলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই, কর্ণাটকের বিভিন্ন স্বনামধন্য ফটোগ্রাফারের ছবি প্রদর্শিত হয়।
দেশের সীমা পেরিয়ে বিদেশের থেকেও অনেকে ছবি পাঠিয়েছেন। কেনিয়া থেকে ডা: দেবরাজ রায় বন্যপ্রাণ এবং মহাজাগতিক ঘটনার ছবি পাঠিয়েছেন। ইতালি থেকে প্রকৃতির ছবি পাঠিয়েছেন দীপাঞ্জন মুখার্জি। এছাড়াও নাইজেরিয়া থেকেও বেশি কিছু ছবি এসেছে প্রদর্শনী তে। পঞ্চম বর্ষের এবারের প্রদর্শনীতে ৩৫০ ছবি এসেছে।
সেরার সেরা ছাড়াও বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে বিজয়ীদের। তিন দিনের এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সংগঠনের কর্ণধার মান্তু রায়, মেন্টর শ্রাবন্তী পোদ্দার, রিপন বিশ্বাস, অর্ণব সরকার, অ্যাডমিন তনুশ্রী রায় চৌধুরী, নবনিতা মিত্র, মনিষ দাস প্রমুখ।
Advertisement
Live Cricket Score
upskillninja