Explore

Search

July 11, 2026 8:31 pm

IAS Coaching

মণ্ডপে মণ্ডপে সামগ্রিক ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশ সুপার

#ইসলামপুর: শুক্রবার শুভদ্বিতীয়া আর তিনদিন পরেই দেবীর বোধন। প্রতিটি পুজো মন্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। তেমনই প্রস্তুতি চোখে পড়লে ইসলামপুরের একাধিক পুজো মন্ডপে। সমস্ত পুজো মণ্ডপের প্রস্তুতি কেমন, নিরাপত্তা ব্যবস্থা কি রকম, ট্রাফিক ব্যবস্থা কতটা সচল সেই সব বিষয় খতিয়ে দেখতে ইসলামপুরের একাধিক পূজা মন্ডপে পরিদর্শন করলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস কে।

এদিন পুলিশ সুপার জবি থমাস কে জানান, এর আগেও বিভিন্ন পূজা মন্ডপগুলি আমরা খতিয়ে দেখেছি সমস্ত ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা। যেহেতু পূজো একদমই দোরগোড়ায় রয়েছে তাই শেষবারের মতো আবার খতিয়ে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি প্রতিটি পুজো মন্ডপে।
Advertisement
Live Cricket Score
upskillninja