Explore

Search

July 11, 2026 8:30 pm

IAS Coaching

ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা বিষয়ে লোকশিল্পীদের নিয়ে অনন্য শোভাযাত্রা

#ইসলামপুর: সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের আশ্রমপাড়া মোড় থেকে শোভাযাত্রা শুরু হয় শুক্রবার। ইসলামপুর বাস টার্মিনাসে ও পার্ক মোড় এলাকায় এসে সেখানে একটি পথনাটিকা অনুষ্ঠিত হয়। এই মিছিলে পা মেলান ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ পৌর আধিকারিক বিভিন্ন কাউন্সিলরেরা।
লোকশিল্পীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার সঙ্গে সঙ্গে তাঁরা সচেতনতামূলক অনুষ্ঠানও করেন।
যেমন ক্ষন গান, মুখা নাচ  ঢাকি সহ বিভিন্ন লোকশিল্পীদের নিয়ে এদিন এই ডেঙ্গু সচেতনতামূলক প্রচার অভিযান করা হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja