Explore

Search

July 11, 2026 9:10 pm

IAS Coaching

গান্ধী জয়ন্তীতে রেলস্টেশনে সাফাইয়ের কাজে হাত লাগালেন সাংসদ

#মালবাজার: বুধবার ছিল জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। দেশের নানা প্রান্তে নানান কর্মসূচি এদিন পালিত হয়।গান্ধী জয়ন্তী উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অংশ নিলেন জলপাইগুড়ির সাংসদ ডা:জয়ন্ত কুমার রায়। বুধবার মালবাজারের  নিউমাল জংশন স্টেশনে কর্মসূচিতে স্বচ্ছতা অভিযানের ব্যবস্থা করে ভারতীয় রেলের আলিপুরদুয়ার ডিভিশন। নিউমাল জংশন চত্বরে সাফাই অভিযানে অংশ নেন জলপাইগুড়ি সংসদ ডা: রায়।
এই কর্মসূচিতে সাংসদ ছাড়াও নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা, আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের উচ্চপদস্থ কর্তা এবং মালবাজারের স্থানীয় বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন দেখা যায় সাংসদ নিজের হাতে আগাছা সাফাই করছেন।
এদিন এই রেলস্টেশন চত্বরে সাফাই অভিযানে হাত লাগায় এস এস বি’র ৪৬ ব্যাটেলিয়নের জোয়ানরা ও স্বেচ্ছাসেবী সংস্থা স্নেহ ফাউন্ডেশনের কর্মীরা। উপস্থিত ছিলেন ব্যাটেলিয়নের ডেপুটি কমান্ডেন্ট সুরেশ কুমার পাতিদার।
Advertisement
Live Cricket Score
upskillninja