

#মালবাজার: বু ধবার ছিল পিতৃপক্ষের শেষ দিন। বৃহস্পতিবার থেকে শুরু হবে দেবী পক্ষ। পিতৃপক্ষে গত ১৫ দিন ধরেই এদেশের সনাতনীরা পুর্বপুরুষের মৃত আত্মার উদ্দেশ্যে তিল, অন্ন, জল বস্ত্র দিয়ে থাকেন। বাংলায় মহালয়ার পূন্য প্রভাতে প্রবাহমান নদীর বুকে দাড়িয়ে কিম্বা জলাশয়ে দাঁড়িয়ে পিতৃগনের উদ্দেশ্যে তিল দান করার রীতি রয়ে গেছে। সেই রীতি অনুযায়ী বুধবার সাতসকালে ডুয়ার্সের মাল, চেল, নেওরা, জলঢাকা সহ বিভিন্ন নদীর ঘাটে তর্পণ করতে দেখা হয়।

মঙ্গলবার রাতে পাহাড় ও সমতলে প্রবল বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হলেই ডুয়ার্সের নদী গুলিতে হরপা বান দেখা। বিশেষ করে মাল নদীতে। গত ২০২২ সালের দশমীর বিসর্জন ঘাটের সেই মর্মান্তিক ঘটনার পর থেকেই পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নদী ভিত্তিক অনুষ্ঠানে নদীর ঘাটে বিশেষ সতর্কতা ব্যবস্থা নিয়ে থাকে।এদিনও মাল নদীর ঘাটে যথেষ্ট পুলিশ কর্মী ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা উপস্থিত ছিলেন। বৃষ্টি না থাকায় এদিন নদীর ঘাটে বহু মানুষ তর্পণ করতে আসে। সকাল ৯ টা পর্যন্ত চলে তর্পণ।







