Explore

Search

July 11, 2026 9:11 pm

IAS Coaching

মহালয়ার ভোরে ঢাকের আওয়াজে প্রতিবাদী মিছিল

#ইসলামপুর: আর জি করের ঘটনার জেরে তোলপাড় গোটা দেশ। জোরালো হচ্ছে আন্দোলন কর্মসূচী। বিগত দিনে একের পর এক রাত দখল হয়েছে৷ এবারে ভোর দখল করলেন সাধারণ মানুষ।  মহালয়ার ভোরে আর জি কর কান্ডের সুবিচার চেয়ে ইসলামপুরে পথে নামল সাধারণ মানুষ। এদিন সকালে প্রতিবাদী কলরবে মুখরিত হল আকাশ বাতাস। এদিন ইসলামপুর বাস টার্মিনাসে জমায়েত হন সকলেই।

ঢাক সহযোগে এগিয়ে চলে মিছিল। মিছিলে সামিল হয় আট থেকে আশি সকলেই। আর জি করের ঘটনার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে ডাক্তার রূপে মা দূর্গার মূর্তি নিয়ে মিছিল ইসলামপুর শহরে। এদিন ইসলামপুর বাস টার্মিনাস থেকে এই প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ইসলামপুর শহর পরিক্রমা করার পরে আবার ইসলামপুর বাস টার্মিনাসে সমাপ্ত করা হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja