Explore

Search

July 11, 2026 9:07 pm

IAS Coaching

বাংলার সীমানা ছেড়ে মহালয়ায় পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে প্রচুর মানুষ পৌঁছলেন বিহারে

#ইসলামপুর: বাংলার সীমানা ছেড়ে মহালয়ায় পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে প্রচুর মানুষ পৌঁছলেন বিহারে। বাংলার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে তেমন কোনো নদী না থাকায় বিহারের কিশান্গঞ্জ জেলার বলদিহাটাতে উত্তর বাহিনী নদীকে পবিত্র মনে করে সেখানে তর্পণ করতে উপস্থিত হন অজস্র মানুষ। পুরোহিতরা মন্ত্র উচ্চারণ এর মাধ্যমে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তর্পন অনুষ্ঠানে অংশ নেন।
মহালয়ার পুণ্য প্রভাতে এদিন সেখানে প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন। মোবাইলে চণ্ডীপাঠ শুনতে শুনতেই নদীমুখী হন তারা। নদীর তীরে দাঁড়িয়ে অনেকেই তর্পণ প্রক্রিয়া দর্শন করেন। ভোররাত থেকেই দলে দলে মানুষ এখানে উপস্থিত হন। নদীতে স্নান করে তর্পণ সেরে গৃহ মুখী হন তারা।
Advertisement
Live Cricket Score
upskillninja