

#মালবাজার: সাতসকালে পিকআপ ভ্যানে চেপে কাজে যাওয়ার সময় বিদ্যুতের ঝুলন্ত তারে শক লেগে দুই কিশোরীর মৃত্যু হলো। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওরাবস্তি এলাকায় গ্রামীণ সরকে। মৃতদের নাম অনিশা/রাধা ওঁরাও(১৯) আলিসা ওঁরাও(১৯)।তাদের নেওরা চাবাগান সংলগ্ন এলাকায়।
স্থানীয় মানুষের সুত্র জানাগেছে, মালবাজার থেকে বড়দীঘি বাজার, নেওরাবস্তি হয়ে চলে গেছে গ্রামীণ সরক। গতকাল রাতে কোন একটি গাড়ি রাস্তার পাশের বিদ্যুতের খুটিতে ধাক্কা মারে। এতেই খুটি হেলে গিয়ে বিদ্যুৎয়ের তার অনেকটা নিচের ঝুলে পড়ে।

মঙ্গলবার সাত সকালে একটি পিকআপ ভ্যানে চেপে সাতজন নেওরাবস্তি থেকে টুনবাড়ি চাবাগানের উদ্দেশ্যে কাজে যাচ্ছিল। ড্রাইভার ঝুলন্ত তার নজর করতে না পারায় পিকআপ ভ্যানের পিছনে দাড়ানো থাকা শ্রমিকদের সংগে উচ্চ বিভব সম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শ ঘটে। এতেই ওই দুই কিশোরী গুরুতর জখম হয়। দ্রুত তাদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করে। স্থানীয় বাসিন্দা মঙ্গল ওঁরাও জানান, বিদ্যুতের তার অনেকটা নিচু দিয়ে ঝুলে ছিল। তাতেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এখনো আসেনি।রাস্তায় চলাচল বন্ধ আছে।

এনিয়ে জেলা পুলিশ সুপার উমেশ গনপত খান্ডেবহালে জানান, গত রাতে কোন একটি গাড়ি বিদ্যুতের খুটিতে ধাক্কা মেরে ছিল।আজ সকালে মর্মান্তিক ঘটনা ঘটে ঘটনার তদন্ত শুরু হয়ে। এই ঘটনায় গোটা নেওরাবস্তি এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। স্থানীয় মানুষ ক্ষতিপূরনের দাবি জানায়।






