Explore

Search

July 11, 2026 9:58 pm

IAS Coaching

ডাকাতির ছক বানচাল করে দিয়ে চার দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ

#ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার অধীনে সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা। তিনি বলেন ২৫ শে সেপ্টেম্বর ইসলামপুর থানার কাছে গোপন সূত্রে খবর আসে। সেই খবর পেয়ে পন্ডিতপোতায় হানা দেয় পুলিশ। শোনা যায় দুষ্কৃতীরা গুঞ্জুরিয়া থেকে পালিয়ে গিয়েছে। যদিও পরে  চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি মোবাইল উদ্ধার হয়েছে।
এই মোবাইলটি ছিনতাই হওয়া মোবাইল বলে জানা যায়। ধৃতরা হল আন্সি, শের মোহাম্মদ, সোহেল সহ মোট চার জন। এরা প্রত্যেকেই গুঞ্জরিয়া বাজার এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, সেদিন এরা ৬ জন জমায়েত হয়ছিল। ডাকাতির পরিকল্পনা নিয়েছিল। সাথে আর্মসও ছিল। তাই এই ৪ জনের বিরুদ্ধে ডাকাতি ও আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। রোববার এদের আদালতে পেশ করা হয়েছিল। ৫ দিনের পুলিশ হেফাজত দিয়েছেন বিচারক। এদের সাথে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
Advertisement
Live Cricket Score
upskillninja