
#ইসলামপুর: শিশু মৃত্যুর আর্থিক অনুদানের টাকা তছরূপের অভিযোগ তুলে ইসলামপুর সাব ডিভিশনাল বিদ্যুৎ বিভাগে পরিবারকে সঙ্গে নিয়ে অবস্থান বিক্ষোভ বিজেপি নেতা গোলাম সারওয়ারের। বিদ্যুৎ দপ্তরের কর্মীকে ঘিরে বিক্ষোভ বিজেপি নেতা গোলাম সারওয়ারের।

জানা গিয়েছে, গত দুই বছর আগে গোয়ালপোখর থানার বেগরাগাছি এলাকায় রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে বিদুৎপিষ্ঠ হয়ে মৃত্যু হয়েছিল ১০ বছরের শিশুর। নিহত শিশুর নাম আনোয়ার আলম। সেই ঘটনায় বিদুৎ দপ্তর ও এজেন্সির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে অভিযোগ করেছিলেন পরিবারের সদস্যরা। এরপর সেই ঘটনায় বিদুৎ বিভাগের পক্ষ থেকে ৫ লক্ষ্ টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করা হয়।

সেই ক্ষতিপূরণের টাকা পরিবারের সদস্যরা না পেয়ে অন্য ভুয়ো একাউন্টে খুলে টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে বিদুৎ দপ্তরের বিরুদ্ধে। এই ঘটনায় একাধিক দপ্তরের অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না মেলায় সোমবার ইসলামপুর সাব ডিভিশনাল বিদুৎ দপ্তরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের সদস্যদের পাশাপাশি বিজেপি নেতা গোলাম সারওয়ার। এই ঘটনায় বিদুৎ দপ্তরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। খবর লেখা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলছে।






