Explore

Search

July 11, 2026 10:47 pm

IAS Coaching

পুজোর মুখে ফের শহরে চুরি, চাঞ্চল্য এলাকায়

#ইসলামপুর: আবারো ইসলামপুর শহরে চুরি। ইসলামপুর শহরের পুরাতন বাস ষ্ট্যান্ড ও লোহার পট্টি মোড়ের মাঝামাঝি এলাকায় এক মোটর পার্টস সারাই এর দোকানে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়, দোকানের নাম , মিরা সার্ভিস সেন্টার। দোকানের মালিক রেমস কুমার দে জানান, শনিবার সকালে দোকানের এক কর্মচারী দোকান খুলেই দেখতে পায় দোকানে চুরি হয়েছে।
কর্মচারী তাকে ফোন মারফত খবর দেন, খবর পেয়ে তিনি দোকানে পৌঁছন। খবর দেওয়া হয় ইসলামপুর থানায়, খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ভিড় করে। ঘটনা স্থলে উপস্থিত হন ইসলামপুর পথি পার্শ্বস্থ ব্যবসায়ী সংগঠনের সহ সভাপতি পরিতোষ দাস।
দোকানের মালিক রমেশ কুমার দে জানান, মোটর পার্টস সারাই এর তামার তার চুরি গেছে, যার আনুমানিক দাম প্রায় ৬০-৭০ হাজার টাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement
Live Cricket Score
upskillninja