
#মালবাজার: শুক্রবার রাত ও শনিবার সকালে ডুয়ার্সের রাস্তায় দুই সড়ক দুর্ঘটনায় মৃত ১ ও জখম ৮। প্রথম ঘটনাটি ঘটে মেটেলীতে সেখানে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যাক্তির।নাম নির্মলেন্দু পাইন(৬২)। বাড়ী মেটেলী বাজার রোডে কো অপারেটিভ দোকানের পাশে। মৃত নির্মলেন্দু পাইন পেশায় ঔষধ ব্যবসায়ী। তিনি এলাকায় সমাজসেবী হিসাবে পরিচিত ছিলেন।শুক্রবার রাত ৮টা নাগাদ স্থানীয় তপন দাসের সাথে পুজার মিটিং যোগ দিতে পুজা প্যান্ডেলে দিকে যাচ্ছিলেন।

সেই সময় চালসা দিক থেকে আগত এক তীব্র গতির মোটর বাইক পিছন থেকে তাদের ধাক্কা মারে। তপন দাস ছিটকে রাস্তার পাশে বাদিকে পড়েন। আর নির্মলেন্দু পাইন ডানদিকে রাস্তার মাঝখানে পড়েন। গুরুতর জখম এব রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোক তাদের নিয়ে যায় চালসা মঙলবাড়ী গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে তপন দাসের অল্পবিস্তর আঘাতে প্রাথমিক চিকিৎসা করা হয়। মাথায় প্রচুর রক্তক্ষ হওয়ায় নির্মলেন্দু পাইনকে মাল সুপার স্পেসালিটি হাস্পাতালে পাঠালে সেখানে চিকিৎসকরা নির্মলেন্দুকে মৃত ঘোষনা করেন।

শনিবার তার মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ী সদর হাস্পাতালে পাঠান হয়।পুলিশ বাইক চালককে আটক করেছে। এই ঘটনায় মেটেলী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তার এমাত্র পুত্র সন্তান বাঙালোরে ফার্মেসী নিয়ে পড়াশোনা করছে। অপর দিকে শনিবার সকাল ৮টা নাগাদ মাল ব্লকের বাগরাকোট এলাকার জুরন্তি নদীর কাছে জাতীয় সরকে দুটি ছোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৭ জন জখম হয়।

জানাগেছে, এদিন সকালে পর্যটক বোঝাই একটি ইনোভা গাড়ি নিউজলপাইগুড়ি স্টেশন থেকে ডুয়ার্সের মেটেলির উদ্দেশ্যে আসছিল। উল্টো দিক থেকে একটি মারুতি সুযোকি গাড়ি ওদলাবাড়ি থেকে বাগরাকোট অভিমুখে যাচ্ছিল। জুরন্তি নদীর কাছে জাতীয় সরকে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় দুই গাড়ির চালক সহ ৭ জন জখম। তাদের মধ্যে ৪ জনের আঘাত গুরুতর বলে জানাগেছে।






