Explore

Search

July 11, 2026 10:47 pm

IAS Coaching

বর্ধিত হারে বোনাসের দাবীতে বিক্ষোভ অব্যাহত, মেটেলিতে পথ অবরোধ

#মালবাজার,২৭সেপ্টেম্বর। বর্ধিত হারে বোনাসের দাবীতে ডুয়ার্সে চা শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত। শুক্রবার বৃষ্টি উপেক্ষা করে মেটেলি ব্লকের কিলকোট ও নাগেশ্বরী দুই চা  বাগানের শ্রমিকরা রাজ্য সরক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এতে রাজ্য সরকে বহু গাড়ি ও যানবাহন আটকে পড়ে। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানাগেছে, মেটেলি ব্লকের এই দুটি চাবাগান কর্তৃপক্ষ ৯ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা ঘোষণা করে। কিন্তু, শ্রমিকরা সেই হারে বোনাস নিতে নারাজ। পথ অবরোধে সামিল হওয়া গত কয়েক বছর ধরে চাবাগানের পরিস্থিতি খারাপ ছিল তখন আমরা কখনো ৮ কিম্বা ১০ শতাংশ হারে বোনাস নিয়েছি। কিন্তু, এখন পরিস্থিতি ভালো হয়েছে। ভালো পাতা উৎপন্ন হচ্ছে আমরা
নিয়মিত টার্গেট অনুযায়ী পাতা তুলে দিচ্ছি তবে কেন আমরা কম হারে বোনাস নেব।
আমাদের পরিবার আছে, আমাদেরও অন্যান্য বাগানের মতো ১৬শতাংশ হারে বোনাস দিতে হবে। উল্লেখ্য, মেটেলি ব্লকের এই দুই চাবাগান এক ডানকান গোষ্ঠীর হাতে ছিল। দুটি চাবাগানে প্রায় সারে তিন হাজার শ্রমিক কাজ করে। ২০১৫ সাল থেকে চাবাগান দুটিতে নানান কারনে অচলাবস্থা শুরু হয়। কখনো বন্ধ কখনো চালু এভাবে চলছিল। গত কয়েক বছর ধরে নতুন মালিকানার অধীনে স্বাভাবিক চলছে। তবে বোনাসের হার কম থাকায় শ্রমিকরা বিক্ষোভে সামিল হয়।
এনিয়ে নাগেশ্বরী চাবাগানের ম্যানেজার বীরেন ওঝা জানান, কলকাতায় অনুষ্ঠিত বৈঠকে যে এগ্রিমেন্ট হয়েছে সেই অনুযায়ী ৯ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা ঘোষণা হয়েছে। যেহেতু এগ্রিমেন্ট হয়েছে তাই কম বা বেশি দেওয়া যাবেনা। আমি সমস্ত ঘটনা কোম্পানির হেড অফিসে জানিয়েছি।
Advertisement
Live Cricket Score
upskillninja