Explore

Search

July 11, 2026 10:45 pm

IAS Coaching

লরির ধাক্কায় মৃত এক বাইক আরোহী, জখম এক

#ইসলামপুর: শুক্রবার সকালে লরির ধাক্কায় মৃত এক বাইক আরোহী, ঘটনায় গুরুতর জখম আরও এক। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাদারীপুর ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। মৃত ওই ব্যক্তির নাম বাহানিয়া সিংহ (৪৫)। বাড়ি ইসলামপুর থানার রামগঞ্জের কেচকেচি পাড়া এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ফেক্ট্ররি থেকে কাজ করে বাড়ি ফেরার পথে ইসলামপুর থানার মাদারীপুর এলাকায় পিছন দিক থেকে আসা একটি লরি বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় বাহানিয়া সিংহ নামে ৪৫ বছরের এক ব্যক্তির। ঘটনায় আরও একজন গুরুতর জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
Live Cricket Score
upskillninja