Explore

Search

July 11, 2026 10:47 pm

IAS Coaching

জলবায়ু ধর্মঘটে সামিল খুদে পড়ুয়া থেকে সাধারণ মানুষ

#রায়গঞ্জঃ জলবায়ু পরিবর্তন মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয়, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, কৃষি সংকট, জল সংকট, মহামারীর ফলে কোটি কোটি মানুষ বিপদের মধ্যে রয়েছেন। জলবায়ু পরিবর্তনের মূল কারণ বিশ্ব উষ্ণায়ন, আর উষ্ণায়নের কারণ জীবাশ্ম জ্বালানির অপরিমিত ব্যবহার ও নির্বিচারে পরিবেশ ধ্বংস। জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছেন উন্নয়নশীল ও গরীব দেশের নিম্ন আয়ের মানুষজন। অথচ উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ি উন্নত দেশগুলোর ভোগসর্বস্ব জীবনযাত্রা এবং বহুজাতিক কর্পোরেশনগুলির সীমাহীন লাভের নেশা।

বিশ্বজুড়ে ফ্রাইডে ফর ফিউচারের আহ্বানে জলবায়ু পরিবর্তন রুখতে সব মানুষের মধ্যে সচেতনতা গড়তে এবং দেশগুলোর সরকারকে বাধ্য করতে নেওয়া হয় জলবায়ু ধর্মঘটের কর্মসূচি। এ বছরের জলবায়ু ধর্মঘটের স্লোগান ছিল – জলবায়ু জাস্টিসের জন্য – মুনাফা নয় – মানুষ, জলবায়ু নয়, বদলাও ব্যবস্থা। আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার ৬৫টি স্কুল, ২টি কলেজ ও ৪টি অঞ্চলে জলবায়ু ধর্মঘটের কর্মসূচি পালন করা হয়। পোস্টার, লিফলেট বিতরণ, মানববন্ধন, আলোচনার মাধ্যমে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করে পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহারের আহ্বান জানানো হয়।

প্রবল বৃষ্টির মধ্যেও জেলাজুড়ে এই কর্মসূচিতে ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ মিলিয়ে সাড়ে আট হাজার মানুষ অংশগ্রহণ করেন। গোয়ালপোখর ব্লকের সোলপাড়া উচ্চ বিদ্যালয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, রসাখোয়ায় ছাত্র ছাত্রীদের নিয়ে একটি মিছিল হয়, রায়গঞ্জের হাতিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয় পরিবেশ প্রদর্শনী ও স্লাইড শো সহ আলোচনা, চোপড়া কলেজেও একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

Advertisement
Live Cricket Score
upskillninja