Explore

Search

July 11, 2026 11:30 pm

IAS Coaching

এক টোটো চালকের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

#ইসলামপুর: এক টোটোচালকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার আটুয়া এলাকায়। জানা গিয়েছে, মৃত টোটোচালকের নাম নুর জামাল। তার বাড়ি গোয়ালপোখর থানার মালিঙ্গা গ্রামে।অন্যান্যদিনের মত মঙ্গলবারও টোটো নিয়ে বের হলেও আর ফিরে আসেনি।
এমনকী ফোনেও যোগাযোগ করা যায়নি। এরপরই বুধবার সকালে আটুয়া এলাকায় জাতীয় সড়কের ওপর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। টোটো ছিনতাই করে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। যদিও এটি দূর্ঘটনা নাকি খুন তা খতিয়ে দেখছে চাকুলিয়া থানার পুলিশ।
Advertisement
Live Cricket Score
upskillninja