
#ইসলামপুর: পুজোর আগে একগুচ্ছ প্রকল্প উপহার পেল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর। আজ রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানীরল ও সেরিকালচারের দপ্তরের উত্তরবঙ্গ জয়েন্ট ডিরেক্টর অরূপ কৃষ্ণ ঠাকুরের উপস্থিতিতে সেরিকালচার দপ্তরের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করা হয়।

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ ফুলহারা সেরিকালচার ফার্মে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে, রেজুভেনাসান করা হয় ও মোগা সিল্ক ফার্মের উদ্বোধন করা হয়, এদিনের কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জেলা এগ্রিকালচার সহ অধিকর্তা সুজিত কুমার সাহা ও ফার্ম ইনচার্জ মোহম্মদ আজম আনসারী। মন্ত্রী গোলাম রাব্বানী বলেন, “আমি আসার পর দেখলাম এটা মোস্ট প্রোটেনশিয়াল ফার্ম। মগা ও বেড়া সিল্কের প্লান্টেশন দেখানোর জন্য নিয়ে এসেছিলেন।

আমি সেরি কালচার দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি। ইসলামপুরে এই ফার্মের স্টাফ কিছুটা কম রয়েছে। বাউন্ডারি ওয়ালের প্রয়োজন রয়েছে। বিষয়গুলি উপর মহলে জানাবো।” সেরিকালচারের দপ্তরের উত্তরবঙ্গ জয়েন্ট ডিরেক্টর অরূপ কৃষ্ণ ঠাকুর বলেন, “এই ফার্মটা বিগত বহুদিন থেকে একটি অ্যাবান্ডান ফার্ম হয়ে পড়েছিল। গত দু’বছর থেকে মুখ্যমন্ত্রীর যে সমস্ত স্কিমগুলো রয়েছে তার মধ্যে রেজুভেনাসান স্কিম আমরা তৈরি করেছিলাম।

এই স্কিমের মাধ্যমে এই অঞ্চলের লোকদের কাজে লাগিয়ে এই ফার্মটাকে নতুন করে রেজ্যুমেন্ট করেছি। মন্ত্রী মহাশয়ের হাত ধরে আজ তার উদ্বোধন করা হলো। এই ফার্মটাকে জাগরণ করতে পারলে এখানে যে মগা কালচার সারা বিশ্বের মধ্যে এতদিন আসামে ছিল সেটা এখন থেকে এখানেও মিলবে।”






