Explore

Search

July 11, 2026 11:30 pm

IAS Coaching

বোনাসের হার কমে যাওয়ায় ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে বিক্ষোভ

#মালবাজার: গত বছর ১৯ শতাংশ হারে বোনাস দিয়েছিল এবার চা বাগান মালিকদের ১৬%শতাংশ বোনাস ঘোষনায়  খুশ নয় অনেক বাগানের শ্রমিকরা। দিকে দিকে এর বিরুদ্ধে বিক্ষোভ দেখান আরম্ভ হয়েছে।মঙলবার মেটেলী ব্লকের বাতাবাড়ী চা বাগানের শ্রমিকরা সংঘবদ্ধ ভাবে কাজে যাওয়ার আগে প্রতিবাদে নামলেন। সকাল ৭ টা থেকে ১টা পর্যন্ত বিক্ষোভ দেখান।তাদের দাবী ১৬ নয়, দিতে হবে ২০ শতাংশ বোনাস দিতে হবে। শুধু বাতাবাড়ি নয়, গেন্দ্রাপাড়া, বড়দীঘি সহ কয়েকটি চাবাগানে এদিন বিক্ষোভ হয়।
বাতাবাড়ী চা বাগান লাভের বাগান। শ্রমিকদের বক্তব্য রোদ জল বৃষ্টিতে মাথার ঘাম পায়ে ফেলে উদয়াস্ত পরিশ্রম করে,কাজ করি।এই চা বাগানের ইতিহাসে কোনদিন বাগান মালিককে লোকসানের বোঝা বইতে হয় নি। শ্রমিকরা বলেন সারা,বছর কাজ করে পূজার আগে এই বোনাসের জন্য উন্মুখ হয়ে থাকি, পরিবারের মুখে হাসি ফোটাতে। এমনিতে নুন্যতম মজুরী এখনও ঘোষনা হল না। এই ১৬ শতাংশ বোনাস মানব না।দিতে হবে ২০ শতাংশ বোনাস।
বাতাবাড়ী চা বাগানের চা বাগান মজদূর ইউনিয়নের নেতা কর্ণ বাহাদুর লামা বলেন সমস্ত শ্রমিকরা একজোট হয়ে ২০ শতাংশ বোনাসের দাবীতে সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন চা শ্রমিকরা। বাগানের সঞ্চালককে ২০ শতাংশ বোনাসের দাবীতে স্মারকলিপি দিয়েছি। বোনাস ২০.% দিতে হবে শ্রমিকদের এটা সাফ কথা।
এই বাগানের পাশে বড়দিঘী চাবাগানেও কুড়ি শতাংশ বোনাসের দাবীতে বিক্ষোভ দেখান হয়েছে।
গতকাল সোমবার,মাল ব্লকের সাইলী চা বাগানের শ্রমিকরা প্রদেয় ১২% বোনাস নেবেন না বলে বিক্ষোভ প্রদর্শন করেছেন। উল্লেখযোগ্য রুগ্ন চা বাগান বলে এই বাগানের জন্য বোনাস ১২% স্থির হয়েছে। বিভিন্ন চাবাগানে এভাবেই ক্ষোভ দেখা গেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja