Explore

Search

July 12, 2026 12:19 am

IAS Coaching

ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে নতুন ভবন উদ্বোধন

#ইসলামপুর: ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের সমস্যার সমাধান করলেন খোদ  ইসলামপুর গ্রাম পঞ্চায়েত। দীর্ঘদিনের সমস্যা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মিটিং এর হল রুম ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কার্যকারী রুম। দীর্ঘদিন ধরে অসুবিধায় কাজ করছিলেন গ্রাম পঞ্চায়েতে সদস্য থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। তবে সোমবার নতুন করে নির্মাণ করে উদ্বোধন হলো। গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পাল জানিয়েছেন আমাদের মাঝে মাঝেই আশা কর্মী থেকে শুরু করে আইসিডিএস কর্মীদের নিয়ে মিটিং করতে হয়।
তবে এর আগে মিটিং করতে অসুবিধা হতো। তবে এদিন উদ্বোধন করা হয়েছে হল রুম এবং আমাদের কার্যকারী রুম ।আগামী দিনে কাজ করতেও সুবিধা হবে। অন্যদিকে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত আগে বিজেপি শাসিত গ্রাম পঞ্চায়েত ছিল। আর তাই সেরকম উন্নয়নের কাজ যেমন হয়নি  এলাকায়। তৃণমূল কংগ্রেসের বোড গঠন করার পরেই একের পর এক উন্নয়নের কাজ হচ্ছে। অন্যদিকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগারওয়াল জানিয়েছেন ,এর আগে আমি এই ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান ছিলাম একসময়।
আজকে অনেক ভালো লাগছে যে গ্রাম পঞ্চায়েতের যেমন কাজ হচ্ছে তেমন মানুষেরও কাজ হচ্ছে এতে আমি খুশি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন জানিয়েছেন, এর আগে পাঁচ বছর বিজেপি শাসিত ছিল এই গ্রাম পঞ্চায়েত। তবে তখন ভাওতা দিয়ে কাজ করেছে। তবে এখন তৃণমূল সরকার মা মাটির সরকার উন্নয়নের কাজ করছে এতে যেমন মানুষ খুশি তেমন আমরাও খুশি।
Advertisement
Live Cricket Score
upskillninja