
#ইসলামপুর: আবাস যোজনা প্রকল্পে ঘর দেওয়ার জন্য গৃহীত অগ্রিম অর্থ ফেরানো হল উপভোক্তাদের। আর এই নিয়েই তুমুল উত্তেজনা ছড়াল এলাকায়। বিক্ষোভে ফেটে পড়লেন বহু উপভোক্তা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালী অঞ্চলে আজ এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, গত দুই বছর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হবে বলে প্রত্যেক উপভোক্তার কাছ থেকে সাড়ে ১০ হাজার টাকা অগ্রিম নেওয়া হয়েছিল।

যাদের ঘরের তালিকায় নাম ওঠা সবার কাছ থেকে এই টাকা নেওয়া হয়েছে বলে জানান উপভোক্তারা। মঙ্গলবার স্থানীয় প্রধান নুরী বেগমকে ঘিরে বিক্ষোভ দেখান সাধারণ জনগণ। সকাল থেকে প্রায় শ দুয়েক লোকের টাকা ফেরত দেওয়া হয়। যারা ফেরত পেয়েছে তারা খুশি হয়ে বাড়ি যায়। যারা এখনো টাকা পায়নি তারা পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। এমনকি প্রধানের উপরে চড়াও হয়ে যায় সাধারণ জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসলামপুর থানার রামগঞ্জ ফারের বিশাল পুলিশ বাহিনী মতিয়ান ছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এ বিষয়ে প্রধান নারী বেগম বলেন, প্রশাসন পুরো দায়িত্ব নিয়েছিল টাকার ব্যাপার নিয়ে। প্রশাসনের পাশাপাশি সে সময় আমিও ওখানে ছিলাম। প্রশাসন টাকা ফেরত দিয়েছে। বর্তমান যিনি অঞ্চল তৃণমূল সভাপতি রয়েছেন আব্দুল সাত্তার তিনি আমার সাথে এমন করছেন। অঞ্চল সভাপতি বাইরে এসে লোকজনদেরকে উসকে দিয়ে ঝামেলা বাধিয়েছে।







