
#রায়গঞ্জঃ নিজের ৩৬ তম জন্মদিন উপলক্ষে মরণোত্তর দেহ ও অঙ্গদানের অঙ্গীকার বদ্ধ হলেন রায়গঞ্জের বাসিন্দা গৌরব সিনহা। এদিন নিজের বাড়িতে বসে পরিবারের সদস্যদের সাথে নিয়ে এই অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন। পাশে ছিলেন মা রীতা সিনহা, স্ত্রী সঞ্চিতা রায় ও সন্তান আধৃত্রী সিনহা।

গৌরব বাবু বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই অঙ্গীকার পত্রে স্বাক্ষর করলাম। তবে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চক্ষু সহ মরণোত্তর দেহ গ্রহন করার পরিকাঠামো গড়ে তোলার জন্য স্বাস্থ্য দপ্তর তথা রায়গঞ্জের বিধায়ককে অনুরোধ করব।








