Explore

Search

July 12, 2026 12:18 am

IAS Coaching

চা-বাগানে ঘোষিত বোনাস নিয়ে না খুশ বিভিন্ন মহল

#মালবাজার: টানা দুই দিন কলকাতা বেঙ্গল চেম্বার অফ কমার্স ভবনে বৈঠকের পর ডুয়ার্সের চাবাগান গুলির বোনাস ঘোষিত হয়েছে। এবার ১৬ শতাংশ হারে বোনাস পাচ্ছে চাবাগানের শ্রমিক কর্মচারীরা। তবে রুগ্ন ও অন্যান্য কারনে বেশ কয়েকটি চাবাগানে বোনাসের কমেছে। এতেই না খুশ শ্রমিক থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন গুলি। চাবাগানের শ্রমিকরা সারাবছর দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে যে রোজগার করে তা দিয়ে কোনক্রমে সংসার চলে।
পূজার সময় কেনাকাটা করতে বোনাসের দিকে তাকিয়ে থাকে। সেই বোনাসের হার কমে যাওয়ায় খুশির পরিবেশে বিষাদের ছায়া দেখা গেছে। গত বছর সর্বোচ্চ ১৯ শতাংশ হারে বোনাস দেওয়া হয়েছিল। এবার সেখানে ৩শতাংশ কমে যাওয়ায় অনেকে হতাশা প্রকাশ করেছে। শুধু তাই নয়, কিছু চাবাগানে বোনাসের হার আরও কম ঘোষিত হওয়ায় শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja