Explore

Search

July 12, 2026 12:18 am

IAS Coaching

মালবাজারে দুই পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত ১ জখম ২

#মালবাজার: মালবাজার শহরে রবিবার রাত ও সোমবার সকালে দুই পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু হয় ও দুইজন জখম হয়। জানাগেছে, রবিবার রাতে বাবলু লি(৪৯) নামের এক ব্যাক্তি জাতীয় সড়ক ধরে বাইকে চেপে মালবাজার থেকে চালসা অভিমুখে যাচ্ছিল। শহরের ১ নম্বর ওয়ার্ডের একটি পেট্রোল পাম্পের কাছে বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশের একটি পোস্টে ধাক্কা মারে। রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর জখম হয়।
পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। সোমবার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অপরদিকে সোমবার সকালে স্থানীয় টুনবাড়ি মোর এলাকায় জাতীয় সড়কে একটি এম্বুলেন্স ও একটি বড় গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে এম্বুলেন্স চালক ও একজন জখম হয় বলে জানাগেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja