Explore

Search

July 12, 2026 12:18 am

IAS Coaching

আবারও পরকীয়া সম্পর্কের জেরে শালিসি সভার সভায় অমানবিক নিদান

#ইসলামপুর: এক যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে দড়ি দিয়ে বেঁধে রাখা দেওয়ার অভিযোগ উঠল গ্রামের কিছু মাতুব্বরদের বিরুদ্ধে। মাথার চুল কেটে বেঁধে রাখার ভিডিও ভাইরাল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রুইয়া এলাকায়।  ঘটনাসূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রুইয়া আদিবাসী গ্রামের এক বিবাহিত মহিলা গ্রামেরই এক যুবকের সাথে ভালোবাসা করে পালিয়ে যায়।
এরপর গ্রামবাসীরা তাদের ধরে গ্রামে নিয়ে আসে। গ্রাম্য সভায় তাদের চুল কেটে নাড়া করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের পর ওই যুগলের মাথার চুল কেটে নাড়া করে বেঁধে রাখা হয়। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই এলাকা জুড়ে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। অন্যদিকে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার টেলিফোনে জানিয়েছেন।
Advertisement
Live Cricket Score
upskillninja