Explore

Search

July 12, 2026 12:17 am

IAS Coaching

মি: ইন্ডিয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হলো মালবাজারের রাজ বারুই

#মালবাজার: মি: ইন্ডিয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন খেতাব পেল মালবাজারের ভূমিপুত্র ব্যায়ামবীদ যুবক রাজ বারুই। গত শুক্রবার ও শনিবার রাজ্যের চন্দননগর ও চূচুড়াতে অনুষ্ঠিত হয়েছিল মি:ইন্ডিয়া খেতাব প্রতিযোগিতার আসর। মালবাজার শহরের জিম সেন্টার “ব্যায়াম মন্দির “য়ের কর্নধার যুবক রাজ সেই আসরে যোগ দেয়।টানা দেহসৌষ্ঠব দেখিয়ে জিতে নেয় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন খেতাব।
রাজ বারুইয়ের বাড়ি মালবাজার শহরের দক্ষিণ কলোনির ৯ নম্বর ওয়ার্ডে। স্কুল জীবন থেকে শরীর চর্চার প্রতি ছিল আগ্রহ। এর থেকেই ব্যায়াম চর্চা শুরু করে। তারপর নিজের চেষ্টায় গড়ে তোলে এক জিম সেন্টার। ইতিমধ্যে রাজ্য ও দেশের মধ্যে একাধিক খেতাব পেয়েছে রাজ।
সোমবার শহরে ফিরবে, রবিবার সকালে ফোনে জানালো, জ্যেঠু আজ রাতের ট্রেন সকালে ফিরব। খুব ভালো লাগছে”। সদালাপী ধর্মভীরু রাজ বারুয়ের সাফল্যে গর্বিত শহরবাসী সহ তার সহযোগীরা।
Advertisement
Live Cricket Score
upskillninja