Explore

Search

July 12, 2026 1:05 am

IAS Coaching

‘থ্রেট সিন্ডিকেটের’ ছায়া রায়গঞ্জ মেডিকেলেও, অভিযোগ জেলা কংগ্রেস সভাপতির

#শুভজিৎ দাস, রায়গঞ্জ: আর জি কর কাণ্ডের পর থেকেই রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে একাধিক দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। এবার সেই তালিকায় নাম লেখালো রায়গঞ্জ মেডিকেল কলেজ। রায়গঞ্জ মেডিকেলে টাকার বিনিময়ে পাশ করানো সহ ‘থ্রেট কালচার’ এর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সরব হলেন জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। তিনি সরাসরি ‘পাপন ঘোষ’ নামে এক ছাত্রনেতা এবং আরএমও ডক্টর স্মরজিত ব্যানার্জির বিরুদ্ধে সরাসরি টাকার বিনিময়ে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার এক ‘সিন্ডিকেট রাজ’এর অভিযোগ তোলেন। সেইসঙ্গে টাকা দিতে অস্বীকার করা মেডিকেল শিক্ষার্থী বা জুনিয়র ডাক্তারদের ভয়প্রদর্শন , প্রশ্ন ফাঁস সহ কলেজের মহিলা শিক্ষার্থীদের ভয় প্রদর্শন ও বলপূর্বক ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়ার অভিযোগ তোলেন।

ইতিমধ্যে রায়গঞ্জ মেডিকেল কলেজের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কারচুপির অভিযোগ তুলেছেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত। তিনি শুক্রবার মেডিকেল কলেজের অধ্যক্ষকে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে তদন্তের দাবি জানিয়ে চিঠি করেছেন। জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, ‘ছাত্রনেতা পাপন পাপন ঘোষ ও আর এম ও স্মরজিত বন্দ্যোপাধ্যায় দূর্নীতির সঙ্গে যুক্ত। মেডিকেল কলেজে পাস ফেল, ভর্তি হচ্ছে টাকা দিয়ে। ভালো স্টুডেন্টদের ফেল করিয়ে দেওয়া হচ্ছে। অবিলম্বে ছাত্রনেতা ও আর এম ওর বিরুদ্ধে তদন্ত শুরু না করলে আমরা অধ্যক্ষকে ঘেরাও করে ডেপুটেশন দেব।’

রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এদিন রায়গঞ্জ মেডিকেল কলেজের পরীক্ষা ও পাস ফেল নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত তদন্তের দাবি জানিয়েছেন।তিনি বলেন,’ *দূর্নীতির তদন্তের দাবি জানিয়ে অধ্যক্ষকে চিঠি দেওয়া হবে।’* জেলা তৃণমূল সভাপতি কানাইয়া লাল আগরওয়াল বলেন, ‘এটা কোনদিনও মেনে নেওয়া যাবে না, যদি অভিযোগ ওঠে, তবে প্রকৃত পূর্ণাঙ্গ তদন্ত হোক।’

যদিও আর এম ও স্মরজিত ব্যানার্জির দাবি, বলেন ,’ আমি নিমিত্তমাত্র আরএমও।আমি কোন ব্যাপারে নেই।’ যদিও পাপন ঘোষকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে, মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দিয়েছেন।

Advertisement
Live Cricket Score
upskillninja