
#মালবাজার: আমাদের দেশের প্রকৃতির উপাসক আদিবাসীদের ঐতিহ্যবাহী করম পুজোয় উৎসবে মাতলেন মাল, বাগ্রাকোট, ওদলাবাড়ি ও সংলগ্ন এলাকার আদিবাসীরা।ভাদ্র মাসের শুক্লা পক্ষের একাদশী তিথিতে করম গাছের ডাল কেটে এনে রাতভর চলে পুজা। দ্বাদশী তিথিতে বিসর্জন প্রক্রিয়ার মধ্যে দিয়ে উৎসবের শেষ হয়।মাল ব্লক করম মহোৎসব কমিটির উদ্যোগে ওদলাবাড়ির ঘিস নদীর তীরে শনিবার রাত থেকেই এই উপলক্ষে উৎসবের পরিবেশ।

বিসর্জনের আগে রবিবার দুপুর থেকে বিভিন্ন চা বাগানের আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীগুলো ঐতিহ্য মেনে অনুষ্ঠান পরিবেশন করেন। আয়োজক কমিটির তরফে সুনীল ওরাওঁ বলেন, উৎসব শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে।বিসর্জনের সময় রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যান এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী বুলু চিক বরাইক সহ অন্য বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।








