Explore

Search

July 12, 2026 2:37 am

IAS Coaching

ট্রেনে আগুন! আতঙ্ক যাত্রীদের মধ্যে

#ইসলামপুর: ইসলামপুর সংলগ্ন বিহারের কিশনগঞ্জ রেলস্টেশনের অদূরে এসএসবি-১২ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরের  সামনে মালদা-শিলিগুড়িগামী ডেমু বা যাত্রীবাহী প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন। রবিবার বেলা ১২.১০ নাগাদ আচমকা আগুন ধরে যায় ট্রেনের ইঞ্জিনে।
এরফলে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। এসএসবি জওয়ানরা ও রেলকর্মীরা উদ্ধার কাজ চালায় ও ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এনজেপি রুটের সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সূত্রে জানা গিয়েছে, রেল আধিকারিক, কর্মী ও দমকলবাহিনী আগুন নেভাতে ব্যস্ত। যাত্রীরা প্রায় চলন্ত ট্রেনের থেকে লাফিয়ে প্রাণ বাঁচান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কিশনগঞ্জ স্টেশনের সুপার দীপক কুমার, আরপিএফের স্থানীয় পোস্টের ইন্সপেক্টর হৃদেশ কান্ত শর্মা সহ  অনেকেই।
Advertisement
Live Cricket Score
upskillninja