Explore

Search

July 12, 2026 2:36 am

IAS Coaching

রহস্যজনকভাবে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক মুদির ব্যবসায়ী

#রায়গঞ্জ: রহস্যজনক ভাবে গলাকাটা অবস্থায় রক্তাক্ত এক মুদির দোকানদারের উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ীকে রায়গঞ্জ গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারনে ওই যুবকের এমন অবস্থা হলো তার কারন জানা যায় নি। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ভিটিহার কামারপাড়া গ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্রের খবর, রায়গঞ্জের ভিটিহার কামারপাড়া গ্রামে রকবুল শেখ মুদি দোকান ব্যবসায়ী৷ অন্যদিনের মত রবিবার সকালেও দোকানে বসেছিলেন রকবুল। আচমকাই সে বাড়িতে এসে বলে, গলা কেটে গিয়েছে তিনি বাঁচবেননা।কেউ তার গলায় ধারালো অস্ত্রের কোপ দিয়েছে কিনা তা নিয়ে সন্দিহান বাড়ির লোক।

পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাকে রায়গঞ্জ গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতাল সূত্রে জানা হাবিবুলের অবস্থা আশঙ্কাজনক। কী কারনে তার এমন অবস্থা হলো তাঁর কারণ এখনও জানা য়ায়নি।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement
Live Cricket Score
upskillninja