Explore

Search

July 12, 2026 3:18 am

IAS Coaching

সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে সার্বজনীন পূজা হোম অনুষ্ঠিত হলো বাগরাকোটে

#মালবাজার: ডুয়ার্সের বুক চিরে চলে গেছে ১৭ নম্বর জাতীয় সড়ক। এই জাতীয় সড়কের ওদলাবাড়ি ও বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে রয়েছে ৮ কিমি সড়কপথ। রয়েছে ঘিস, রমতি ও জুরন্তি নামের পাহাড়ি নদী। ঘিস, রমতি ও জুরন্তি নদীর মাঝে প্রায় ২ কিমি পথে মাঝেমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে বাইক থেকে বড় গাড়ি। এই এলাকার নাম চাদমারি। এখান থেকেই সিকিম গামী ৭১৭ নম্বর জাতীয় সড়কের যাত্রা পথ শুরু হয়েছে।
ঝাঁ চকচকে রাস্তায় মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে। গত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে প্রায় শতাধিক প্রানহানি ও যানবাহনের ক্ষতি হয়েছে। দুর্ঘটনা প্রবন এলাকা ঘোষণা করে বোর্ড দেওয়া রয়েছে। বারবার এই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে শনিবার চাঁদমারি এলাকায় সব ধর্মের মানুষদের নিয়ে সার্বজনীন ভাবে পুজা ও হোমের আয়োজন করে গোর্খা আদিবাসী সংযুক্ত মোর্চা নামের একটি সংগঠন।
সংগঠনের সভাপতি সঘন মোক্তান জানান, জানিনা কি অজানা কারণে ঘিস ও জুরন্তি নদীর মাঝামাঝি এলাকায় বারবার দুর্ঘটনা ঘটে। আমি কয়েক মাস আগে দুর্ঘটনার শিকার হয়েছি।আমার সাথী প্রাক্তন সামরিক কর্মী মারা গেছে। এই রকম ভাবে প্রায় শতাধিক মানুষের মৃত্যু এখানে হয়েছে। তাই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে আজ আমরা সার্বজনীন ভাবে পূজা দিলাম।
Advertisement
Live Cricket Score
upskillninja