Explore

Search

July 12, 2026 3:18 am

IAS Coaching

হাসপাতালে নিরাপত্তার ব্যবস্থা ক্ষতিয়ে দেখতে এলেন ডিএসপি

#ইসলামপুর: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যে নক্কারজনক ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে গর্জে উঠেছে গোটা দেশ। নারী নিরাপত্তা নিয়ে বারংবার উঠছে প্রশ্ন। এই আবহেই ইসলামপুর মহকুমা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোড়দার করা হল। ইসলামপুর মহকুমা হাসপাতালে পুলিশি নিরাপত্তা ও এজেন্সি কর্তৃক নিরাপত্তা কতটা কার্যকর রয়েছে তা খতিয়ে দেখলেন পুলিশ কর্তারা।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির পুলিশ ও এজেন্সির নিরাপত্তা রক্ষীদের নিয়ে হাসপাতালের নিরাপত্তা বিষয়ে বৈঠক করা হল। এই বৈঠকে নেতৃত্ব দেন ইসলামপুর পুলিশ জেলার ডি এস  পি সোম শ্রভ্র কাপড়ি। হাসপাতালের বিভিন্ন নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয় এদিনের বৈঠকে। ডিএসপি জানান, পুলিশ কর্মী ও এজেন্সির কর্মীরা যাতে একযোগে নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করেন সেই বার্তাই দেওয়া হয়েছে।
বৈঠক ফলপ্রসূ হয়েছে। এই বৈঠক ঘিরে স্বস্তিতে এজেন্সির নিরাপত্তারক্ষীরাও। তারা জানিয়েছেন তাদের ম্যান পাওয়ারের অভাব রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে তাদের সহস জোগানো হয়েছে। এতে তারা খুশী।
Advertisement
Live Cricket Score
upskillninja