Explore

Search

November 5, 2026 2:08 pm

IAS Coaching

যেন অন্যপাঠ, পড়ুয়াদের রক্তদানে প্রস্ফুটিত সামাজিক ভাবনা

#ইসলামপুর: ইসলামপুর পলিটেকনিক কলেজের পক্ষ থেকে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায়। উপস্থিত ছিলেন মহকুমা শাসক আব্দুল সাঈদ, কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল গৌতম নন্দী, মহকুমা হাসপাতালে সুপার সুরজ সিনহা।
গৌতম নন্দী ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বলেন,
আমাদের এই নিয়ে তৃতীয় বৎসর রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তবে প্রতিবছর এই ইঞ্জিনিয়ারস ডে অর্থাৎ ১৫ সেপ্টেম্বর আমরা পালন করি। যেহেতু এবার রবিবার তাই একটু আগে  করা হচ্ছে। তিনি বলেন, পড়াশোনার সাথে সাথেও সামাজিক কিছু দায়বদ্ধতা থাকে।
Advertisement
Live Cricket Score
upskillninja