
#রায়গঞ্জ: অবিলম্বে প্রাথমিক বিদ্যালয় গুলিতে শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগ ,প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম সহ একাধিক দাবিতে রায়গঞ্জ পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন প্রদান করলো পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। অভিষেক দাস ও শুভজিৎ সাহা জানান, অনলাইনে G.P.F, প্রাথমিক বিদ্যালয় গুলির পরিকাঠামো উন্নয়ন সহ শিক্ষক শিক্ষিকাদের ১০ দফা দাবিতে আজ রায়গঞ্জ পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কে ডেপুটেশন প্রদান করা হলো।

এদিনের কর্মসূচিতে অন্যান্য নেতৃত্বদেন মধ্যে ছিলেন সুমন্ত পোদ্দার ,মানিক চন্দ্র রায় , বুদ্ধদেব রায় ,অমিত ঠাকুর সহ অন্যান্যরা। এদিন ডেপুটেশনে অবর বিদ্যালয় পরিদর্শক দাবিগুলি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান সংগঠন নেতৃত্ব।








