Explore

Search

July 12, 2026 4:11 am

IAS Coaching

জরাজীর্ণ ভবন বাধ্য হয়েই কর্মী নিজের বাড়িতেই চালাচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র

#মালবাজার: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা এমনই  যে কোনো সময় সম্পূর্ণ ঘরটাই ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা গ্রামবাসীদের। এমনই বিপজ্জনক অবস্থায় পড়ে আছে ওদলাবাড়ি চা বাগানের তারঘেরা লাইনের অঙ্গনওয়াড়ি  সেন্টার। কেন্দ্রের ভগ্ন দশা থাকলেও ভাটা পড়েনি শিশুদের পরিচর্যায়। এক প্রকার বাধ্য হয়েই নিজের বাড়িতে শিশুদের পরিচর্যা করছেন আইসিডিএস কর্মী।
মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারঘেরা লাইনের ১৬৯ নম্বর আইসিডিএস সেন্টারের বর্তমানে ভগ্নদশা থাকায় ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা। তারঘেরা গ্রামের মোট ৫৪ জন শিশু এই আইসিডিএস সেন্টারের ওপর নির্ভরশীল। সেন্টারটি ব্যবহারের অনুপযুক্ত হওয়ায় নিজের বাড়িতেই শিশুদের পুষ্টি যুক্ত আহার দিয়ে পরিচর্যা করছেন আইসিডিএস কর্মী অনিতা এক্কা। আর অনিতা দেবী কে এই কাজে সাহায্য করছেন আইসিডিএস -এর সহায়িকা গীতা ভগত।
শুধু শিশুরা নয়, গর্ভবতী মহিলারাও অনেকাংশেই নির্ভরশীল এই আইসিডিএস কেন্দ্রের ওপর। তবে গ্রামবাসীদের অভিযোগ, ২০১৬ সালের পর থেকে আইসিডিএস কেন্দ্রটি আস্তে আস্তে ভগ্নাবশেষে পরিণত হয়। আর সেই ভগ্নদশার কথা বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি আধিকারিকদের কানে দিয়েছেন আইসিডিএস কর্মী অনিতা এক্কা। অনিতা দেবী বলেন, ভগ্নপ্রায় আইসিডিএস কেন্দ্রের ঠিক সামনে একটি বড় মাঠ থাকায় শিশুদের খেলাধুলার সুবিধা ছিল, কিন্তু এখন শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত থাকছে।
আমরা লিখিত ভাবে প্রশাসনের কাছে এই সেন্টারটি মেরামতি করার অনুরোধ করেছি।
এনিয়ে মালে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক সায়ক দাস জানান, বিষয়টি জেলা দপ্তরে জানান হয়েছে। চেষ্টা হচ্ছে কেন্দ্রটিকে মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক করার।
Advertisement
Live Cricket Score
upskillninja