Explore

Search

July 12, 2026 4:04 am

IAS Coaching

দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবক এবং অভিভাবিকাদের জন্য অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা

#ইসলামপুর: চলতি মাসে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবক এবং অভিভাবিকাদের জন্য অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা। মঙ্গলবার ইসলামপুরের দক্ষিণ চক্রের তারা বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এবং শিলিগুড়ি বেসরকারি সমাজ কল্যাণমূলক সংস্থার আয়োজনে এদিন এই স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়।

সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসার পাশাপাশি তাদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। প্রেসার এবং সুগার নির্ণয় করা হয়। উল্লেখ্য এই পরিষেবাটি ছিল সম্পূর্ণ নিঃশুল্ক। একটি অত্যাধুনিক মোবাইল ভ্যান এর ভেতরে ছিল সমস্ত বন্দোবস্ত।

দ্বিতীয় পর্যায়ে এই চিকিৎসায় প্রায় চল্লিশ জনকে নিঃশুল্ক চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় বলে বিদ্যালয়ের সূত্রে খবর। বিদ্যালয় প্রধান শিক্ষক সুশান্ত নন্দী জানিয়েছেন যারা এর আগে চিকিৎসার জন্য যারা এসেছিলেন  তাদের জন্য ছিল ফলোআপের ব্যবস্থা করা হয় এবং নতুন পেশেন্টদেরও লক্ষ্য করা যায় এদিন।

Advertisement
Live Cricket Score
upskillninja